মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সাহিত্য চর্চা পরিষদে কবিতা পাঠের আসর

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৮ ইং
দর্শনায় সাহিত্য চর্চা পরিষদে কবিতা পাঠের আসর
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনায় সাহিত্য চর্চা পরিষদের স্ব-রচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে দর্শনা পৌর এলাকার অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে এ আসর অনুষ্ঠিত হয়। সাহিত্য চর্চা পরিষদের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আলোচনা ও পুরষ্কার বিতরণ করেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও অংকুর আদর্শ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান মনজু। বিশেষ ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক মিজানুর রহমান মন্ডল, এড. শাজাহান আলি, শফিকুল ইসলাম তরফদার সাবু। আরোও উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দীন পিনা, শাপলা খাতুন, জালাল উদ্দিন, আজিজুল হক, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ, মুরশিদ, খালেদা খাতুন, মোশারফ হোসেন, হৃদয়, আ. রশিদ, আ. হাকিম, ইমতিয়াজ আহমেদ রয়েল প্রমুখ। স্ব-রচিত কবিতা পাঠ ও আলোচনা শেষে সকলের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৫জন ভাগ্যবান ব্যক্তিকে পুরষ্কিত করা হয়। এ অনুষ্ঠানে ভাগ্যবান হিসাবে ১ম পুরষ্কার পেয়েছেন সাংবাদিক ইমতিয়াজ আহমেদ রয়েল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ