মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাস্তায় থাকবে বিএনপি মাঠে আওয়ামী লীগ

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৮ ইং
রাস্তায় থাকবে বিএনপি মাঠে আওয়ামী লীগ
সমীকরণ ডেস্ক: ৮ ফেব্রুয়ারি ঘিরে উত্তেজনা ওই দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় নেতিবাচক ধরে নিয়ে বিএনপি ব্যাপক প্রস্তুুতি নিচ্ছে। রায় বিপক্ষে গেলে সর্বস্তরের নেতা-কর্মীরা রাস্তায় নেবে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সিনিয়র নেতাদের প্ররোচনায় পুলিশের ওপর হামলা করা হয়। এটা তাদের পূর্ব পরিকল্পনার অংশ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওয়েস্টার্ন ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে বিএনপির নেতা-কর্মীদের হামলা দলের শীর্ষ নেতাদের মস্তিষ্ক প্রসূত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মিথ্যা’ মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না, জনগণকে সঙ্গে নিয়ে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় নেমে আসবে। এছাড়া অন্যায়ভাবে সাজা দিয়ে খালেদা জিয়া ও বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ফখরুল বলেছেন, এবার আর ৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ