মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষার্থীদের দেড় লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা পারকৃষ্ণপুরের সোহেল রানা

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৮ ইং
শিক্ষার্থীদের দেড় লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা পারকৃষ্ণপুরের সোহেল রানা
দর্শনায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের ব্যবস্থা করার আশ্বাস শিক্ষার্থীদের দেড় লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা পারকৃষ্ণপুরের সোহেল রানা নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয়ের প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের ব্যবস্থার আশ্বাসে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে সোহেল রানা নামের এক প্রতারক। দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়সহ এলাকার একাধিক বিদ্যালয়ের প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায় সে। এদিকে, গতকাল প্রতারিত শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে গেলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় নিন্দা প্রকাশসহ প্রতারক পারকৃষ্ণপুর গ্রামের সোহেল রানা ওরফে নামাজ আলীর শাস্তি দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষকসহ ছাত্রছাত্রী ও এলাকাবাসী। চুয়াডাঙ্গার দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দৈনিক সময়ের সমীকরণকে জানান, তিনি বিষয়টি জানেন এবং যে প্রতারক বিদ্যালয়ের অকৃতকার্য শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এবং পরীক্ষা দেওয়া প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে বিষয়টি প্রমান হলে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা উপ-কেন্দ্রের হল সুপার নজরুল ইসলাম জানান, পারকৃষ্ণপুর গ্রামের এক শিক্ষার্থী বেলা ১০টার দিকে পরীক্ষা দেওয়ার জন্য গতকাল দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আসে। এ সময় পরীক্ষার হলে ঢুকতে গেলে কর্ততব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার প্রবেশপত্র দেখাতে বললে ওই শিক্ষার্থী প্রবেশপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে বিষয় আমি জানার পর মেয়েটিকে জিজ্ঞাসা করলে ওই শিক্ষার্থী জানায়, সে দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে অনুষ্ঠিত টেষ্ট পরীক্ষা অকৃতকার্য হয়। এ বিষয়টি পারকৃষ্ণপুর গ্রামের জনৈক সোহেল রানা ওরফে নামাজ আলী জানার পর ওই শিক্ষার্থীর সাথে দেখা করে। তার সাথে যশোর বোর্ডের বড় কর্তাদের সাথে ভাল যোগাযোগ রয়েছে বলে জানায় সোহেল রানা। ৫ হাজার টাকা দিলে বোর্ড থেকে ওই শিক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু করিয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা নেয়। গতকালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে প্রবেশপত্রের জন্য ফোন করে ওই শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেই তার হাতে প্রবেশপত্র পৌছে যাবে বলে জানায় সে। পরে পরীক্ষার হলে যাওয়ার পর প্রতারণার বিষয়টি প্রকাশ হয়। তিনি আরো বলেন এ ঘটনা প্রমানিত হলে অপরাধীকে আইনের হাতে সোপর্দ করাসহ তার উপযুক্ত শাস্তি দাবী করছি। উল্লেখ্য, একটি নির্ভযোগ্য সুত্রে জানা গেছে, অত্রালাকার বেশ কয়েকটি বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থীর কাছে থেকে ৩ থেকে ৫ হাজার টাকা হারে প্রায় দেড়লাখ টাকা হাতিয়ে নিয়ে ওই প্রতারক। পরে সে বাড়ীতে তালা ঝুলিয়ে এলাকা থেকে পালিয়ে গেছে। তবে এ ব্যাপারে সোহেল রানার সাথে যোগযোগ করার চেষ্টা করলে তার হদিস পাওয়া যায়নি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ