মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মাছপট্টি থেকে ২৯ কেজি জাটকা ইলিশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা মাছপট্টি থেকে ২৯ কেজি জাটকা ইলিশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন মাছপট্টিতে অভিযান চালিয়ে ২৯ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলমের নেতৃত্বাধীন মোবাইল কোর্টে মাছ ব্যবসায়ী সুরুজ আলীকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত জাটকা ইলিশ সরকারি শিশু পরিবার (এতিম খানা) ও স্থানীয় মহিলা মাদ্রাসায় প্রদান করা হয়। মোবাইল কোর্ট সূত্র জানায়, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরুজ আলীর মাছের আড়তে অভিযান চালানো হয়। এ সময় ২৯ কেজি জাটকা ইলিশ মাছ পাওয়া গেলে তাকে জরিমানা করা হয় এবং মাছগুলো জব্দ করা হয়। আহরণ ও বিক্রয় নিষিদ্ধ ইলিশ বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪, ৫ (১) ধারায় তাকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ