আলমডাঙ্গায় পুলিশের অভিযানে দু’মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০১-০২-২০১৮
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটককৃতরা হলো- আলমডাঙ্গা ষ্টেশন পাড়ার রেজাউল বকস্রে ছেলে মাদক ব্যবসায়ী টুটুল (২৪) লাল মিয়ার ছেলে রিফাত (১৬)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান বৃহস্পতিবার রাতে রাধিকাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী টুটুল কে গ্রেফতার করে। একই সময়ে থানার এএসআই রোকন রেল ষ্টেশনে অভিযান চালিয়ে চা দোকানী লাল মিয়ার ছেলে রিফাত (১৬) কে ৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
কমেন্ট বক্স