মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাটাহাম্বারের নিচে পড়ে শ্রমিক আহত

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৮ ইং
লাটাহাম্বারের নিচে পড়ে শ্রমিক আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজারে লাটাহাম্বারের নীচে পড়ে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গুরতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত রফিকুল ইসলাম সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর মসজিদপাড়ার শামসুল আলম মালিতার ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার খেজুরতলা গ্রামের রাজ্জাক বাউলেল লাটাহাম্বারে শ্রমিকের কাজ করত রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে লাটাহাম্বারে মাটি বোঝায় করে মোমিনপুর বাজারে নিয়ে আসে। এসময় গাড়ি থেকে মাটি নামানোর সময় রফিকুলের পায়ের উপর লাটাহাম্বারটি উঠে যায়। পায়ে প্রচন্ড আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ দূর্ঘটনায় তার দুই পা ভেঙ্গে গেছে বলে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ