মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকার বিজয় নিশ্চিতে ত্যাগী নেতাদের মাঠে নামতে হবে-নজরুল মল্লিক

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৮ ইং
নৌকার বিজয় নিশ্চিতে ত্যাগী নেতাদের মাঠে নামতে হবে-নজরুল মল্লিক
জীবননগরে আ. লীগের কর্মিসভা ও শীতবস্ত্র বিতরণকালে নজরুল মল্লিক নৌকার বিজয় নিশ্চিতে ত্যাগী নেতাদের মাঠে নামতে হবে জীবননগর অফিস: জীবননগর উপজেলার কাশিপুর আওয়ামী লীগের তৃর্ণমুল পর্যায়ের নেতাকর্মিদের সাথে কর্মিসভা করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। এছাড়া কাশিপুর গ্রামের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকালে কাশিপুর স্কুলমাঠে এ সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় নজরুল মল্লিক বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে ত্যাগী নেতাকর্মিদেরকে আবারও মাঠে নামতে হবে। যারা এতদিন ত্যাগী নেতাকর্মিদের মুল্যায়ন না করে নানা অজুহাতে তাদের প্রতি অত্যাচার-নির্যাতন করেছে। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের জনতার আদালতে বিচার করা হবে। শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে দলকে টিকিয়ে রাখতে কাজ করছেন। অন্যদিকে কতিপয় কিছু নেতারা দলের কথা না ভেবে তারা নিজেদের আখের গোঁছাতে ব্যাস্ত রয়েছেন। এসব নেতাকর্মিদের চিহ্নিত করে জামায়াত-বিএনপির নেতাকর্মিদের মত এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জেলখানায় পাঠাতে হবে। কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের সভাপতিত্বে কাশিপুর প্রাইমারী স্কুল মাঠে আওয়ামীলীগের একটি কর্মিসমাবেশ শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতারণ করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল মল্লিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওূয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক খলিলুর রহমান,আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান মেম্বার,মীর মকলেচুর রহমান টজো, জাকির বিশ্বাস,মতিয়ার রহমান, ইকরামুল, বকতিয়ার,থানা মটর শ্রমিকের সাধারন সম্পাদক মিজা,যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, মফিজুল ইসলাম, হুসাইন মাহমুদ, পলাশ, সজিব, সাইদুল, মিলন, ছাত্রলীগ নেতা চঞ্জল কুমার, নাজমুল, জুয়েল, ই¯্রাফিল, মন্টু, নান্নু, জাহিদ, ফরহাদ, আশরাফুল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচলনা করেন সাইফুল রহমান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ