মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাউন্সিলর নাজরীন পারভীন মলি’র শপথ গ্রহন

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৮ ইং
কাউন্সিলর নাজরীন পারভীন মলি’র শপথ গ্রহন
চুয়াডাঙ্গা পৌরসভার প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের স্ত্রী কাউন্সিলর নাজরীন পারভীন মলি’র শপথ গ্রহন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের স্ত্রী নাজরীন পারভীন শপথ গ্রহন করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কক্ষে শপথ অনুষ্ঠিত হয়। এসময় খুলনা বিভাগীয় কমিশনার লোকমাস হোসেন মিয়া উপ-নির্বাচনে বিজয়ী কাউন্সিলর নাজরীন পারভীনকে এ শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন নাজমুস সালেহীন লিটন। তিনি পরপর তিন দফা নির্বাচিত হয়ে জনপ্রিয় জনপ্রতিনিধ হিসেবে দায়িত্ব পালন করে আসার একপর্যায়ে ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। ওইদিনই তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুতে শূন্য পদে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ৩নং ওয়াডে উপ-নির্বাচন সম্পন্ন হয়। এতে প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের স্ত্রী মোছা. নাজরিন পারভীন মলি কাউন্সিলর নির্বাচিত হন। তিনি পাঞ্জাবি প্রতীক নিয়ে ১০৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুর রহমান অপু টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে পান ৮৪৪ ভোট। সেই সময় মোট ৫ হাজার ৭শ ৯৪ ভোটের মধ্যে অর্ধেকেরও কম ২ হাজার ৪শ ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ২৯টি ভোট।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ