মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবীননগর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৮ ইং
নবীননগর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত সাংস্কৃতিক ও খেলাধুলা হয়েছে। নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসনাত, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, সাবেক প্রধান শিক্ষক শওকত আলী, সরোজগঞ্জ আন নূর ইসলামী একাডেমী স্কুলের সভাপতি জহুরুল ইসলাম জবির। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, সহকারী শিক্ষক রবিউল হক, শিক্ষক আব্দুল ওহাব, শিক্ষক মাজেদুল ইসলাম, শিক্ষক শফিউদ্দীন, সরোজগঞ্জ প্রেসক্লাব প্রচার সম্পাদক ইকরামুল হক, স্কুলের ম্যানেজিং কমিটির সহসভাপতি শহিদুল ইসলাম, মুকুল হোসেন, আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাহিদ হাসান ও মারিয়াম আহম্মেদ।


কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন