মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে লাল সবুজের শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৮ ইং
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে লাল সবুজের শীতবস্ত্র বিতরণ
দর্শনা অফিস: শিক্ষার্থীদের প্রতিমাসের একদিনের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে জেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় মাসব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বুইচিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরা খাতুন, লাল সবুজ উন্নয়ন সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রাসেল চৌধুরী, প্রচার সম্পাদক আবিদ হাসান রিফাত, সিনিয়র সদস্য জনি, আলমগীর, হৃদয় প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ