দামুড়হুদায় বিজিবির অভিযানে ৪০ বোতল মদ উদ্ধার
- আপলোড তারিখঃ
০১-০২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর থেকে ৪০ বোতল মদ উদ্ধার করেছে। গতকাল বুধবার ভোর ৪টার দিকে ঈশ্বরচন্দ্রপুর থেকে এ মদ উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থান নামকস্থান থেকে ৪০ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স