জীবননগরের সীমান্ত ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ
- আপলোড তারিখঃ
০১-০২-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর সীমান্ত ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব হারুন অর রশিদ, ইউপি সদস্য আ. সালাম, মোমিন উদ্দিন, মর্জিনা খাতুন প্রমুখ।
কমেন্ট বক্স