মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ : সম্মাননা প্রদান

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৮ ইং
মেহেরপুরে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ : সম্মাননা প্রদান
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত (বীর প্রতীক) ও মুজিবনগর সরকার গঠনে গার্ড অব অনার প্রদানকারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং সংগঠনের ভালো কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার সময় জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির খুলনা রেঞ্জের পি.এ.এম পরিচালক আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, চুয়াডাঙ্গা আনসার ও ভিডিপির জেলা কমান্ডার আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপির গাংনী উন্নয়ন ব্যাংক কর্মকর্তা হেলাল উদ্দিন প্রমূখ। স্বাগত বক্তব্য দেন উপ-পরিচালক এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আব্দুর রশীদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওলিউর রহমান ও বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া আফরোজ। জেলা সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে খেতাবপ্রাপ্ত (বীর প্রতীক) ও ১৭ এপ্রিল মুজিবনগর প্রথম সরকার গঠনে গার্ড অব অনার প্রদানকারী চার বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভালো কাজের জন্য ৬ জন ইউনিয়ন দলপতিকে বাইসাইকেল এবং পাঁচ জন দলনেত্রীকে সেলাই মেশিন প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ