সহসভাপতি মনোনীত করায় প্রেসক্লাবের অভিনন্দন
- আপলোড তারিখঃ
০১-০২-২০১৮
ইং
প্রশান্ত অধিকারীকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা প্রশান্ত অধিকারীকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোনীত করায় জেলা আ. লীগের সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে আলমডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশান্ত অধিকারীকে জেলা কমিটির সহসভাপতি মনোনীত করায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিসহ কার্যনির্বাহী কমিটির সকলকে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, মৌলভী আবুল কাশেম, ইউনুচ আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ^াস, সহ-সম্পাদক রুনু খন্দকার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ^াসসহ সকল সদস্য অভিনন্দন জানিয়েছেন।
কমেন্ট বক্স