আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা
- আপলোড তারিখঃ
৩১-০১-২০১৮
ইং
দামুড়হুদার ইব্রাহিমপুরে সাধুসঙ্ঘের নামে উচ্চস্বরে গানের অনুষ্ঠান
ভালাইপুর প্রতিনিধি: আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে, দামুড়হুদার ইব্রাহীমপুরে গতরাতে অনুষ্ঠিত হলো সাধুসঙ্ঘ। পরীক্ষা সামনে জেলা প্রশাসনের দেয়া নির্দেশনা না মেনেই উত্তরপাড়ার নজরুলের বাড়িতে আয়োজন করা হয় সাধু সঙ্ঘের গানের অনুষ্ঠানের। তবে, জেলা আইন-শৃঙ্খলা কমিটির গত মাসিক সভায় বলা হয়েছে- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), এসসসি এবং এইচএসসিসহ সকল পাবলিক পরীক্ষার সময় ধর্মীয়সভা ও উচ্চস্বরে মাইক বাঁজানো যাবেনা। বিশেষ করে এসএসসি পরীক্ষা চলাকালীন সন্ধ্যার পরে মাইক বাজানো সম্পূর্ণ নিষেধ।
দামুড়হুদা ইব্রাহিমপুরের উত্তরপাড়ার ছাত্তারের ছেলের নজরুলের বাড়িতে আয়োজন করা সাধু সঙ্ঘের গানের অনুষ্ঠানের। যদিও আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ সময় জেলা প্রশাসনের অনুমতি ছাড়ায় নির্দেশনা উপেক্ষা করে গতকাল মধ্যরাত পর্যন্ত চলে সাধু সঙ্ঘের গানের অনুষ্ঠান। অভিযোগ উঠেছে, এ অনুষ্ঠানের বিষয়ে দামুড়হুদার বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। বিষ্ণুপুর ক্যাম্প পুলিশ জানায়, এটা আমাদের কিছু করার নাই; থানায় ফোন দেন।
এলাকার অভিভাকদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজিয়ে চলে এ অনুষ্ঠান। যার ফলে আমাদের ছেলে মেয়েদের পড়ার সমস্যা হয়েছে। তারা আরো বলেন, একদিন পর থেকে আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষা শুরু, আর এই সময় এ ধরনের অনুষ্ঠানে আমরা স্থানীয় প্রশাসনকেই দায়ী করছি। পুলিশ ইচ্ছে করলে অনুষ্ঠানটি বন্ধ করতে পারতো। তাই এলাকার সচেতন মহলের দাবি পরীক্ষা চলাকালীন আর যেন এ ধরনের অনুষ্ঠান না হয় সেদিকে যেন জেলা প্রশাসন নজর দেয়।
কমেন্ট বক্স