ওর্য়াড পর্যায়ে উন্নয়ন পরিকল্পনায় গাংনীর তেরাইলে ওর্য়াড সভা
- আপলোড তারিখঃ
৩১-০১-২০১৮
ইং
গাংনী অফিস: ওর্য়াড পর্যায়ে উন্নয়ন পরিকল্পনায় গাংনী উপজেলার তেরাইল গ্রামে ওর্য়াড ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তেরাইল গ্রামের বিশ্বাস পাড়া ঈদগাহ ময়দানে এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার বিষ্ণুপদ পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন। সরকারী অফিসার হিসেবে উপস্থিত থেকে ওয়ার্ডের নানা সমস্যা ও কিভাবে এলাকার উন্নয়ন করা যায় সে বিষয়ে উন্নয়ন পরিকল্পনা লিপিবদ্ধ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য জিয়ারুল ইসলাম জিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ওর্য়াডের বিভিন্ন পর্যায়ের মানুষ।
কমেন্ট বক্স