প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ আবারও চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ অধ্যক্ষ
- আপলোড তারিখঃ
৩১-০১-২০১৮
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার কৃতি সন্তান চুয়াডাঙ্গা আদর্শ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ গত বছরের ন্যায় এবারো চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা আদর্শ সরকারী কলেজে যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের সার্বিক মেধা বিকাশের মাধ্যমে মানবিক, সামাজিক, নৈতিক গুনসম্পন্ন আদর্শ দেশ প্রেমিক নাগরিক সৃষ্টিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি একজন ন্যায়পরায়ন সৎ ও দক্ষ ব্যক্তি হিসাবে জেলাব্যাপী সুনাম অর্জন করেছেন। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি চর্চায় পারদর্শী করে গড়ে তুলতে ব্যাপক ভুমিকা পালন করেন। প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ আলমডাঙ্গার কৃতি সন্তান বাংলদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম প্রয়াত ব্যারিষ্টার বাদল রশিদের বোনের ছেলে। তার এই সাফল্য অর্জনে আলমডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ শফিউজ্জামান, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ আলমডাঙ্গা বাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
কমেন্ট বক্স