মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন
- আপলোড তারিখঃ
৩১-০১-২০১৮
ইং
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিসহ ৮ প্রার্থীর জয়লাভ
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতিসহ ৮টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছে প্রার্থীরা। সাধারণ সম্পাদক, কোষাধাক্ষ ও নির্বাহী সদস্যসহ ৯টি পদে নির্বাচন একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার হোটেল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ এ ঘোষণা দেন। নির্বাচিতরা হলেন- সভাপতি পদে আব্দুল হান্নান, সহসভাপতি পদে মমিনুল ইসলাম, আলী আকবর, যুগ্ম সম্পাদক পদে হাসানুল হক সবুজ, হাসান রসুল, দপ্তর সম্পাদক পদে হোসেন কাকন, সাংগঠনিক সম্পাদক পদে সাদরুল ইসলাম নাহিদ এবং ক্রীড়া সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক পদে মহাব্বত আলী। আগামী ২৪ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক, কোষাধাক্ষ ও নির্বাহী সদস্যসহ ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমেন্ট বক্স