মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ডামোস মাঠে গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৮ ইং
আলমডাঙ্গার ডামোস মাঠে গাছ কেটে নেওয়ার অভিযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ডামোস মাঠে একটি জমিতে ১৪৪ ধারা থাকার পরও প্রতিপক্ষরা তা ভঙ্গ করে ১৫/১৬টি গাছ কেটে নিয়েছে। এ ঘটনাটি জানার পর পুলিশ তা জব্দ করেছে। জানা গেছে, আলমডাঙ্গার মাদ্রাসা পাড়ার সোহরাব উদ্দিনের ছেলে বুদোই বিশ^াস ফরিদপুর মৌজার ডামোস মাঠে কয়েক দাগের ২৭ শতক জমি ৩৬ বছর ধরে গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি ওই সম্পত্তি এরশাদপুর চাতাল মোড়ের মৃত খেলাফত হোসেনের ছেলে মতিয়ার রহমান ওই জমি তার দাবী করে আদালতে মামলা দায়ের করে। তিনি আদালতে ১৪৪ ধারা জারি করে। আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে ওই সম্পত্তিতে না যাবার আদেশ প্রদান করে। কেউ এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আদালত অমান্য করার অপরাধে আইন গত ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। এদিকে আদালতে আদেশ অমান্য করে মতিয়ার রহমান ওই সম্পত্তিতে থাকা ১৫/১৬টি গাছ কেটে নিয়েছে বলে প্রতিপক্ষরা অভিযোগ করেন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী ব্যক্তি প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ