মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজিবির অভিযানে ফেনসিডিলসহ দামুড়হুদার পিরপুরকুল্লার মুসা আটক

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৮ ইং
বিজিবির অভিযানে ফেনসিডিলসহ দামুড়হুদার পিরপুরকুল্লার মুসা আটক
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মো. মুসা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি-৬। আটককৃত মুসা দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় তাকে আটক করা হয়। জানা যায়, সোমবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের মাঠ থেকে ২৬ বোতল ফেনসিডিলসহ মুসা’কে আটক করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৪’শ টাকা। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ