মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরু সুগার সেস্ রোড ডেভেলপমেন্ট কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৮ ইং
কেরু সুগার সেস্ রোড ডেভেলপমেন্ট কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
দর্শনা অফিস: দর্শনায় কেরু সুগার সেস্ রোড ডেভেলপমেন্ট কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধা ৭টার সময় কেরু অতিথি ভবনে বিভিন্ন বিষয়ের উপর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুগার সেস্ রোড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ও অত্র প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেনের আমন্ত্রনে আলোচনা সভায় সংসদ সদস্য (চুয়াডাঙ্গা-২) ও সুগার সেস্ রোড ডেভেলপমেন্ট কমিটির সভাপতি আলী আজগার টগরের উপস্থিতিতে আলোচনা করেন জেলা প্রশাসক ও সুগার সেস্ রোড ডেভেলপমেন্ট কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ। এসময় আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আলোচনায় আসে গত সভার কার্য বিবরনী পর্যালোচনা ও নিশ্চিত করন, পল্লী সড়ক নির্মান মণ্জুরী তহবীলের আওতায় প্রস্তাবিত প্রকল্পের উপর আলোচনা ও সিদ্ধান্ত, পল্লী সড়ক মেরামত মণ্জুরী তহবীলের উপর আলোচনা প্রকল্প গ্রহনের সিদ্ধান্ত। এছাড়া বিবিধ বিষয় নিয়ে সল্প পরিসরে আলোচনা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নাইম আস সাবিব, কে এম সরোয়ার্দী (জিএম কৃষি), মোশারফ হোসেন (জিএম অর্থ), শেখ শাহাবদ্দীন (উপ-ব্যাবস্থাপক বানিজ্যিক), আরাফাত-উল-হক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ