মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৯দিন ব্যাপী যাত্রা উৎসব শেষ হয়েছে

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৮ ইং
মেহেরপুরে ৯দিন ব্যাপী যাত্রা উৎসব শেষ হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুরে ৯দিন ব্যাপী যাত্রা উৎসব শেষ হয়েছে। রবিবার রাতে ‘নীলকুঠির কান্না ’মঞ্চায়নের মধ্যে দিয়ে এ যাত্রা উৎসব শেষ হয়। এর আগে সেখানে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাসানুজ্জামান মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদস্য নিশান সাবের প্রমুখ। পরে যাত্রাপালা পরিচালকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মেহেরপুর পৌরসভার সহযোগীতায় শহীদ সামসুজ্জোহা পার্কে ১৯ জানুয়ারি যাত্রা উৎসব-এর উদ্বোধন করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ