মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরের নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৮ ইং
মহেশপুরের নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
দত্তনগর প্রতিনিধি: মহেশপুর উপজেলার কর্মরত সকল ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হক। গতকাল সোমবার বিকাল ৫টার সময় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আবুল হোসেন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাগত ওসি লস্কর জায়াদুল হক, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, রিপোর্টার্স ইউনিটের সভাপতি জিয়াউর রহমান জিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত ফারুক হোসেন, এসআই জিয়াউর রহমান, বজলুর রহমান, সেকেন্ড অফিসার আলীম্জ্জুামান, সাংবাদিক শহিদুল ইসলাম, আব্দুস সেলিম, ওবাইদুল হক, মোস্তাফিজুর রহমান উজ্জল, আব্দুর রহিম, খাইরুজ্জামান চপল, অসীম কুমার মোদক, বাবর আলী বাবু, বিএম ওয়াদুদ, নাসির উদ্দীন, জামশেদ আলম বকুল, দীপু ইসলাম, নুর হোসেন, জালাল উদ্দীন, অমিত সরকার, সাইদুর রহমান, আশিকুর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুুর রহিম, খলিলুর রহমান প্রমূখ। নবাগত ওসি তার বক্তব্যে বলেন, আমি মহেশপুরকে মাদক, সন্ত্রাস ও থানা এলাকা দালাল মুক্ত করতে চাই।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ