প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন
- আপলোড তারিখঃ
৩০-০১-২০১৮
ইং
দর্শনার শান্তিনগর দেওয়ান নাজিম উদ্দিন সরকারী
দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার শান্তিনগর দেওয়ান নাজিম উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আসলাম আলী তোতার সহযোগিতায় দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিনগর দেওয়ান নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী, টিফিন বক্স ও আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল চালু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ১১০জন শিক্ষার্থীর শিক্ষা সামগ্রী, ৪০জন মিক্ষার্থীর টিফিন বক্স ও ১৫০জন শিক্ষার্থীর দুপুরের খাবারের ব্যাবস্থা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মিন্টু দেওয়ান, সদস্য ইমতিয়াজ আলী, মনির সর্দার, সহকারী শিক্ষিকা রাশিদা খাতুন, সালমা, নৌরজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
কমেন্ট বক্স