মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্করের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৮ ইং
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্করের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জীবননগর অফিস: জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আবুবক্করের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় জীবননগর পৌরসভার নতুন তেতুঁলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুবক্করের মৃত্যুর সংবাদ শুনে পুলিশের একটি চৌকশ দল তার নিজ বাড়িতে উপস্থিত হন এবং তাকে গার্ড অফ অনার প্রদান শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক নাসির উদ্দিনসহ উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ