মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দলের মধ্যে কোন বিভাজন নেই; তবে প্রতিযোগিতা রয়েছে

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৮ ইং
দলের মধ্যে কোন বিভাজন নেই; তবে প্রতিযোগিতা রয়েছে
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন মেহেরপুর অফিস: দলের মধ্যে কোন বিভাজন নেই। তবে প্রতিযোগীতা রয়েছে। নির্বাচনে অনেকই প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করতে পারে। এতে দোষের কিছু নেই। যেই প্রার্থী হোক সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবে। গতকাল রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হবার পর থেকেই জেলার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ভৈরব খনন, স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এমপি হয়ে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতিকে প্রশ্রয় দিইনি। ভবিষ্যতেও দেবনা। এ সকল দিক বিবেচনা করেই দল আমাকে প্রার্থী নির্বাচন করবে বলে আমি আশা করি। এছাড়াও আগামী ২ ফেব্রুয়ারী নির্বাচনী গণসংযোগ হিসেবে ৫ সদস্যের কেন্দ্রীয় নেতা জেলায় অবস্থান করবে। আয়োজন করা হবে বিশাল জনসভার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, যুগ্ম সম্পাদক মহাসিন আলী, সিনিয়র সাংবাদিক মেহের আমজাদ, গোলাম মোস্তফা, ওয়াজেদুল হক, ফারুক মল্লিক, মীর সউদ আলী চন্দন, ফারুক হোসেন, সহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ