নগদ টাকা, মোবাইল ফোন ও আংটিসহ আসবাপত্র লুট : রহস্য
- আপলোড তারিখঃ
২৯-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় সন্ধ্যারাতে অভিনব কায়দায় ছিনতাই
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় সন্ধ্যারাতে অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রবিউল ইসলামের ভাড়া বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রবিউল ইসলাম (৪৫)ও পারভিন খাতুন (৪০) দম্পতি তাদের ভাড়া বাড়ীর একটি ঘরে টিভি দেখছিলেন এমন সময় একজন পাচিল টপকিয়ে বাড়ীর মধ্যে প্রবেশ করে ঘরের দরজার কড়া নাড়লে পারভীন খাতুন দরজা খুলে দেন। এসময় অচোন ওই ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে রবিউল ইসলাম (৪৫)ও পারভিন খাতুন (৪০) মারধর করে। এবং তাদের কাছে এবং বাড়ীতে থাকা প্রায় নগদ তিন হাজার টাকা, পাথরবসানো একটি রুপোর আংটি, মোবাইল ফোনসহ রবিউল ও পারভিনের বিয়ের কাবিননামা লুট করে নিয়ে যায়। কাবিননামা নিয়ে যাওয়ার ঘটনা এই ছিনতাই নিয়ে রহস্য দানা বেধেছে।
ছিনতাইয়ের শিকার পারভীন খাতুন জানান, সন্ধ্যার কিছু পরে আমরা স্বামী-স্ত্রী ঘরে বসে টিভি দেখছিলাম এমন সময় একজন ঘরের দরজা ঝাকাতে থাকে। দরজা খুলে দিলে সাদা ফর্সা রঙ্রে মুখে হালকা দাড়িওয়ালা, কালোর ওপর চেক শার্ট ও জিনসপ্যান্ট পরা একজন ধারালো অস্ত্র দেখিয়ে ঘরে প্রবেশ করে। এবং নগদ টাকা, আংটিসহ আমাদের বিয়ের কাবিননামা লুট করে। আমরা বাধা দিলে আমাদের অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে। এসময় ছিনতাইকারি কার সাথে যেন ফেঅনে কথা বলছিলো কথার ফাকে সুমন ও উজ্জল নামের দু’জনের নাম বলতে শুনেছি। পরে সব লুট করে পালিয়ে যায়।
এদিকে, ঘটনার সময় পারভীন ও রবিউলের বাসায় পারভীনের খালাতো বোন পরিচয়ের আসান আরা নামের একজন মহিলা ছিলেন। তিনি হাসপাতাল মোড়ে একটি ক্লিনিকে কাজ করেন। তার স্বামী সৌদি প্রবাসী বলেও জানায়। গতকাল সকাল থেকে আসান আরা তাদের বাড়িতেই ছিলো। কিন্তু এলাকাবাসী সুত্র থেকে জানা যায়, ছিনতাইয়ের ঘটনার কিছু পরেই আসার আরা রবিউল ও পারভীনের বাসা থেকে কোথায় যেন চলে গেছেন। এছাড়া ছিনতাইকারির বিয়ের কাবিননামা নিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের জন্ম দিয়েছে। এলাকাবাসীর অনেকের ধারনা আসান আরাকে নিয়ে কোনো ঘটনা থাকতে পারে। বা কাবিননামা নেওয়াই ছিনতাইকারির মূল উদ্দেশ্যে।
এদিকে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানার এসআই নাজমুল ইসলাম। এই প্রতিবেদনটি লেখা পযর্ন্ত থানায় কোন অভিযোগ করেনি ছিনতাইয়ের শিকার পরিবারটি।
কমেন্ট বক্স