বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৬ লিটার তাড়িসহ চারজন আটক : থানায় সোপর্দ

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৮ ইং
১৬ লিটার তাড়িসহ চারজন আটক : থানায় সোপর্দ
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্পের বিশেষ অভিযানে ১৬ লিটার তাড়ি সহ চারজনকে আটক করেছে পুলিশ। জানাগেছ, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি মাঝেরপাড়া মৃত বক্স মন্ডলের ছেলে নবা হোসেন (২৫) এবং একই গ্রামের মৃত আ. আউয়াল মুন্সীর ছেলে লাভলু হোসেন (৪৫), এছাড়াও একই ইউনিয়ানের ধুতুরহাট গ্রামের আশান আলীর ছেলে বিপ্লব হোসেন (১৯), চন্ডিপুর পশ্চিমপাড়ার লাল মিয়ার ছেলে আলী হোসেন (৫০), গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ১৬ লিটার তাড়িসহ চারজনকে বালিয়াকান্দি গ্রামের গোরস্থানপাড়ার জানাযা ঘরের পূর্বে থেকে আফছারের ভূট্টাক্ষেতের পাশে ফাঁকা জায়গায় থেকে হাতেনাতে ১৬ লিটার তাড়ি উদ্ধার করেন। সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে ১৬ লিটার তাড়িসহ চারজনকে হাতে নাতে আটক করা হয়। এছাড়াও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, পলাতক আসামী হলো পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি ক্যানালপাড়া গ্রামের মজিবার আলীর ছেলে ইবাদত হোসেন (৪৫)। পরে চারজন আসামীকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পাদ করে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে