কার্পাসডাঙ্গার মুন্সিপুর স্কুল ফিডিং অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৯-০১-২০১৮
ইং
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ফিডিং (ডিম খাওয়ানো) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্যালাক্সি যুব উন্নয়ন সমিতির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম,স্কুল পরিচালনা কমিটির সভাপতি কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. শহিদুল সর্দার। উপস্থিত ছিলেন গ্যালাক্সি যুব উন্নয়নের সম্পাদক পল্লি চিকিৎসক মনিরুজ্জান মনি।
কমেন্ট বক্স