মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামে ডিএফএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। দোস্ত গ্রামের যুবসমাজের আয়োজনে গতকাল বিকাল সাড়ে ৩টার সময় দোস্ত গ্রামের পূর্বপাড়া ফুটবল মাঠে ফাইনাল খেলায় বিশ্বাস টেলিকম একাদশ বনাম আনন্দ যুব সংঘ একাদশ অংশগ্রহন করে। দু দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়ায়ের পর ট্রাইবেকারে ২ গোলে জয়লাভ করে আনন্দ যুব সংঘ একাদশ। খেলাটি পরিচালনা করেন রাজু আহম্মেদ। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আ. বারী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর আ. লীগের দপ্তর সম্পাদক আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আ. হান্নান ছোট, বেগমপুর ইউনিয়ন আ. লীগের সা: সম্পাদক হামিদুল্লাহ, বেগমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জুলমত, কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, ইউপি সদস্য আবু সালেহ, ইউপি সদস্য কায়েস, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু, আ. মোল্লা, আহসান, কাজী আলি আকবর, ফারুক, ইব্রাহিম, সাইদুল, আব্দুল্লাহ, হানিফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ছাগল তুলে দেন অতিথিগণ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বেগমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সা. সম্পাদক এনামুল হক এনাফ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ