দামুড়হুদায় বিএনপি নেতা টিপু তরফদারের পক্ষে কম্বল বিতরণ
- আপলোড তারিখঃ
২৯-০১-২০১৮
ইং
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নে গরীব দুস্থ শীতার্তদের মাঝে কম্বল ও এক কেজি করে মিষ্টি বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি দানবীর মোখলেছুর রহমান তরফদারের পক্ষ্যে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে দামুড়হুদার দেউলী মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসব কম্বল ও মিষ্টি বিতরণ করা হয়।
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, দর্শনা পৌর বিএনপির সহসভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুল খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, দর্শনা পৌর কমিশনার কানচু মাতবর, বাবলু, জমশেদ মেম্বর, ইছাহক, আব্দুল আলিম মেম্বার, আবু সালেহ, উপজেলা যুবদলের নেতা আমিনুল ইসলাম রশিদ, কুতুব উদ্দীন, জাকির হোসেন, মজিবর, আব্দুল মান্নান, জাকির, মিকাইল, সাইফুল, জসিম, এরশাদ, ছাত্রদলের মিরাজ, তুহিন, মানিক, লিখন, সজল, সাধন, জাফর, তরিকুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন জেল জুলুম হুলিয়ায় বিএনপির নেতাকর্মীরা জর্জরিত। তাদের কাল থাবা থেকে মুক্তি পাচ্ছেনা বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারাও। আগামী ৮ জানুয়ারী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্য মামলার সাজানো রায় ঘোষনা হবে। রায়ে ন্যায় বিচার না পেলে কেন্দ্রের ঘোষিত যে কোন কর্মসূচী আমরা জীবন দিয়ে হলেও সফল করবো। কর্মীভাইদের উদ্দেশ্যে নেতারা বলেন, কেন্দ্রের নির্দেশ পাওয়া মাত্রই আমাদের সাথে আপনারাও রাজ পথে নেমে আসবেন। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবনা।
কমেন্ট বক্স