মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৮ ইং
আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা
আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস খাসকররা ও আইলহাস ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও তিয়রবিলা, খাসবাগুন্দা এবং আইলহাস বাজারে পথসভা করেন। গতকাল দুপুর ২টা থেকে সন্ধা পর্যন্ত এসব গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি সুখী-সমৃদ্ধ শালী ও অসম্প্রদায়িক বাংলা। তার সেই স্বপ্ন পূরনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান শেখ হসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার আসলে দেশের অগ্রগতি হয়। কৃষকরা তাদের ফসলের নায্য মূল পায়। দেশের মানুষ সুখে-শান্তিতে থাকতে পারে। তাই আগামী সংসদ নির্বাচনে এই ধারা অব্যহত রাখার জন্য শেখ হাসিনার আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক শামসুল মেম্বার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফকির মোহাম্মদ, খাসকররা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য মুক্তার আলী, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, আলী হোসেন, রাসেল জোঃ, আ. লতিফ বিশ্বাস, রমজান মল্লিক, হামিদ, বদর মাষ্টার, ডা. মসলেম উদ্দিন, বদর উদ্দিন, আব্দুল লতিফ, আহম্মদ বিশ্বাস, হাসিবুল, খোকন, গোলজার হোসেন, ফরহাদ উদ্দিন, গালিব, রিজিক, খোদা বকস, মাসুম, সিদ্দিক আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ