আলমডাঙ্গায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে দু’জন আহত
- আপলোড তারিখঃ
২৮-০১-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বন্ডবিল গেট এলাকায় নসিমনের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইশেলমারী গ্রামের মজিবরের ছেলে মতিয়ার ও মহিবুলের স্ত্রী নাজিরা মোটর সাইকেলে খাদিমপুর থেকে আসছিল। পথিমধ্যে বন্ডবিল গেট এলাকায় পৌছালে পিছনের দিক থেকে আসা একটি নসিমনের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলে থাকা মতিয়ার ও নাজেরা মারাত্মক আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে পরে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়।
কমেন্ট বক্স