মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়; তাই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০১৮ ইং
শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়; তাই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন বিদ্যালয়ে বিদায় ও বরণ : আইলহাস-লক্ষীপুরে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জেলার বিভিন্নস্থানে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার ঐতিহ্যবাহী এরশাদপুর একাডেমিতে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও এরশাদপুর একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সদর উদ্দীন ভোলা, কাউন্সিলর আব্দুল গাফফার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রোজিনা খাতুন, নাজমুল হক বাবলু, শহিদুল ইসলাম, আব্দুল খালেক, চায়না খাতুন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পরিমল কুমার পাল, মানোয়ার হোসেন, মাওলানা আবুল হোসেন, শামীম রেজা, আরেফিন হক মিলন মিয়া, সহকারি প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিন। এরশাদপুর একাডেমির সহকারি শিক্ষক আশিক ইকবাল স্বপনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নাহিদ হাসান, মানিক মিয়া প্রমুখ। প্রারম্ভেই অতিথিদের ফুলেল অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মতিয়ার রহমান। নবীনদের উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করেন বিদায়ি ছাত্রী ১০ম শ্রেণির ছাত্রী শাহরিন তাসনোভা পৃথা। বক্তব্য রাখেন বিদায়ী ছাত্র নাইমুর রহমান, আনোয়ার হোসেন ও ১০ম শ্রেণির ছাত্রী জারিন তাসনীম খুশি। বিদায়ী শিক্ষার্থিদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্রী সাবা খাতুন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থিরা ছাড়াও স্থানীয় সাংস্কৃতিক সংগঠণের শিল্পীরা সঙ্গীতে দর্শক-শ্রোতা মাতান। আয়োজনে সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে ছিলেন সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম, রহমান মুকুল, শরিফুল ইসলাম লাকি, আমজাদ হোসেন, আলেয়া ফেরদৌস, লিমা খাতুন, সালমা জাহান, মহাবুল হক খান, রানা আহমেদ, মিজানুর রহমান ও মিরাজুল ইসলাম। অন্যদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলা অব্যাহত রাখতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না তাই শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে লেখা পড়া করতে হবে। তোমরা শিক্ষকসহ বড়দের সম্মান করবে সেই সম্মান তোমাদের নিয়ে যাবে কাক্ষিত লক্ষ্যে। তোমরা আজ যারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী সুনাগরিক হয়ে মাথা উচু করে বলবে আমি আইলহাস লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দিচ্ছে যাতে করে লেখাপড়া থেকে ছাত্রছাত্রীরা পিচিয়ে না পড়ে। তিনি আরো বলেন একটি শিক্ষিত জাতি চাইলে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে পারে। এ জন্য শিক্ষিত সমাজের ভূমিকা অপরিহার্য। গতকাল শনিবার সকাল ১১টায় বিদ্যালয় চত্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। আইলহাস লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড, আব্দুল মালেক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখে অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক তাইজেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্থাফিজুর রহমান রুন্নু, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আনিচুর রহমান, সাবেক সভাপতি আতিয়ার রহমান ,খাসকররা ডিগ্রী কলেজের আধ্যক্ষ আব্দুল হান্নান ,খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলম সিদ্দিক ,খাসকররা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক বিল্লাল গনি ,জেলা পরিষদের মেম্বার মাহবুবুর রহমান মোল্লা, আইলহাস লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ের,পিটিএ কমিটির সভাপতি ফিরোজ আহম্মেদ লাটিম,মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম শান্তি ,পিটিএ কমিটির সদস্য তোফাজ্জেল হক বিশ্বাস,রাশেদা খাতুন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ এর সাবেক সসভাপতি সেন্টু হক,নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস ,খাসকররা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক ইকবাল মাহামুদ ও সহকারী শিক্ষক আব্দুর রহমান । `` কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাযিল মাদরাসা ও নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ে দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কার্পাসডাঙ্গা ফাযিল বিএ মাদরাসায় গতকাল শনিবার মাদরাসার সুপার মাও. জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আ. সালাম বিশ্বাস। এদিকে, নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাফিক মাষ্টারের সভাপতিত্বে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবার রহমান। `` মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে এএলএম জিয়াউল হক ফেন্ডস্ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেন্ডস্ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, ফেন্ডস্ ফাউন্ডেশনের সদস্য সৈয়দ এহসানুল কবীর আরিফ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শেখ সোহরওয়ার্দী, ফারুক হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ