জীবননগরে বিজিবি’র অভিযানে চকলেটসহ বিভিন্ন ভারতীয় মালামাল আটক
- আপলোড তারিখঃ
২৭-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে ৬ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে প্রায় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপি টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগরে পৌর এলাকার মধ্যে অবস্থিত একটি পাকা রাস্তার উপর হতে ২৩ প্যাকেট ভারতীয় কমপ্লেন, ১১৭০টি কিটকাট চকলেট এবং ৬০ টি সনপাপড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৮,৩৫০/- (আটাত্তর হাজার তিনশত পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত ২৩ প্যাকেট ভারতীয় কমপ্লেন, ১১৭০ টি কিটকাট চকলেট এবং ৬০ টি সনপাপড়ী কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স