মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুল কমিটির সভাপতিসহ আটক-৩ : ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০১৮ ইং
স্কুল কমিটির সভাপতিসহ আটক-৩ : ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার
মেহেরপুর ও গাংনী থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র পৃথক অভিযান মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর থানা ও গাংনী পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি)’র পৃথক পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ দু’জন আটক হয়েছে। জানা গেছে, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়। আটক আজিজুল ইসলাম সদর উপজেলার খন্দকারপাড়া টিকার আলীর ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ আজিজুলকে আটক করা হয়। অন্যদিকে, মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ফেরদৌস আলী নামের এক ব্যাক্তিকে ৮পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদর থানা পুলিশের এএসআই অর্জুন সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ফেরদৌস আলী শহরের গড় পাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। সদর থানা পুলিশের এএসআই অর্জুন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। `` এদিকে, গাংনী উপজেলার কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল হোসেনকে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন সিন্দুর কৌটা গ্রামের একটি কাঠাল বাগান থেকে তাকে গ্রেপ্তার করে। কামাল হোসেন সিন্দুরকৌটা গ্রামের লুতফর রহমানের ছেলে। গ্রেপ্তারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে গাংনী থানায় ৪টি মামলা রয়েছে। `` এসআই হারুন জানান, কামাল হোসেন ওই গ্রামের ইউনুছের কাঠাল বাগানে মরনঘাতি মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল হোসেনের সহযোগীরা পালিয়ে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, কামাল হোসেন এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকসহ ৪ টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ