মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসুন সবাই মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করি

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০১৮ ইং
আসুন সবাই মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করি
কার্পাসডাঙ্গায় দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে নজরুল মল্লিক কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক বলেছেন, ‘বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তাই আগামীতে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আমি যদি নমিনেশন পাই তাহলে এলাকার অসমাপ্ত কাজ শেষ করতে চাই। আসুন সবাই মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করি।’ নজরুল মল্লিক আরো বলেন, আমি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক। আমি এই মহান নেতার আদর্শকে বুকে লালন করি। আমার রাজনীতি সরকারী সম্পদ লুটপাট আর খাল-বিল,হাট-বাজার দখল করা নয়। আমি রাজনীতি করি এলাকার উন্নয়ন আর গরীব-দুখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামীলীগের রাজনীতিকে এক শ্রেনীর নেতাকর্মি সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আমি এখানে আওয়ামীলীগের রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি সাহেব টানা ৯ বছর ক্ষমতায় থাকার সুযোগে দেশে-বিদেশে গাড়ী, মালিক ও জমির মালিক হয়েছেন। এই লোকটি এমপি নির্বাচিত হওয়ার আগে ঢাকার একটি প্রাইভেট ফার্মে চাকুরি করতেন এবং তার বসবাস ছিল একটি ভাড়ার বাড়ীতে। সেই তিনিই আজ ঢাকাসহ বিদেশে জমি ও ফ্লাট কিনেছেন। তিনি যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মিদের নিকট থেকে মোটা অংকের টাকা পযসা নিতে পারবেন না,বিধায় জামায়াত-বিএনপির লোকজনের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বিভিন্ন স্কুল-কলেজে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। তার অন্যায় কাজের ব্যাপারে কোন প্রতিবাদী নেতাকর্মি প্রতিবাদ করলে সেই নেতাকর্মিদেরকে নানা ভাবে হয়রানি করেছেন। তার সব অপকর্মের খতিয়ান জননেত্রী শেখ হাসিনার কাছে বিশেষ তদন্তে পৌছে গেছে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, যে সব এমপিদের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ রয়েছে তাদেরকে কোন ভাবেই আর মনোনয়ন দিবেন না। আমি চুয়াডাঙ্গা-২ আসনের যেখানেই যাচ্ছি সেখানেই বর্তমান এমপি টগর সাহেবের বিরুদ্ধে নেতাকর্মিদের পাশাপাশি সাধারণ মানুষের চরম ক্ষোভের বর্হিপ্রকাশ দেখতে পেয়েছি। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় আরামডাঙ্গা বটতলায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষক মো. শাফিকুর রহমান শাফিকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এর আগে কার্পাসডাঙ্গার প্রধান সড়কে নজরুল মল্লিকের নেতৃত্বে একটি র‌্যালী বের কার হয়। এরপর কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের পক্ষ থেকে নজরুল মল্লিককে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আফতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা আঃবুলবুল মাষ্টার, শাহিনুর মাস্টার, জান মোহাম্মদ, মখলেছুর রহমান টজো, জাকির হোসেন, কাজি সামসুর রহমান চঞ্চল, শিক্ষক আলা উদ্দিন, গোলাম রসুল, শহিদুল মালিতা, আঃ হাকিম, মজিবুর রহমান, বদিউজ্জামানবদি, সাইফুল আজম হারুন অর রশিদ, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক এড. আবু তালেব, যুবলীগ নেতা হযরত আলী, জামাত, মো. ডলার, সাখাওয়াৎ, হাফিজুর, রানা, শাকিল, জাকির, আলম, মমিন, মো. আনার, তুহিন আক্তার প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্নআহ্বায়ক মো. সাজেদুল বিশ্বাস মিঠু।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো