কার্পাসডাঙ্গা হরিরামপুরের হাসান ৩দিন ধরে নিখোঁজ
- আপলোড তারিখঃ
২৭-০১-২০১৮
ইং
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুর গ্রামের হাসান (৩৫) নামের এক ব্যক্তি তিন থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হাসান হরিরামপুর গ্রামের মহিরুদ্দিনের ছেলে।
জানা গেছে, হাসান আলী তিনদিন আগে কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়। তারপর বাড়ি ফেরেনি। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে হাসানের পরিবার। হাসানের গায়ের রং কালো। গালে ও কপালে ফোড়া রয়েছে। হাসান আলীর কেউ খোঁজ পেলে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টর সাথে যোগাযোগের অনুরোধ করেছে তার পরিবার।
কমেন্ট বক্স