নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানের সাথে
- আপলোড তারিখঃ
২৭-০১-২০১৮
ইং
জীবননগরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়
জীবননগর অফিস: জীবননগর থানার নবাগত ওসি মাহমুদুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র অফিস কক্ষে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত ওসি মাহমুদুর রহমান বলেন, জীবননগর উপজেলাকে একটি মাদকমুক্ত করে একটি মডেল উপজেলা করতে হলে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিক আর পুলিশ পরস্পর ভাই ভাই হিসাবে কাজ করতে হবে। ওসি এসময় উপস্থিত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, শামসুল আলম, আকিমুল ইসলাম, নারায়ণ ভৌমিক, নূর আলম, শেখ শহিদ, জামাল হোসেন খোকন, মিঠুন মাহমুদ, মারুফ মালেক ও রবিন রাজ প্রমূখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স