৯ লাখ টাকার ভারতীয় ইঞ্জিনের যন্ত্রাংশ উদ্ধার
- আপলোড তারিখঃ
২৬-০১-২০১৮
ইং
জীবননগরে বিজিবির দর্শনা আইসিপির টহলদলের অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর থেকে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় ইঞ্জিনের যন্ত্রাংশ উদ্ধার করেছে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগরে অভিযান পরিচালনা করেন। এ সময় জীবননগর গ্রামের জীবননগর পাকা রাস্তার উপর হতে ভারতীয় ইঞ্জিনের যন্ত্রাংশ উদ্ধার করেন। যার মধ্যে ভারতীয় ১২টি ইঞ্জিনের পিনিয়াম বড়, ১২টি ইঞ্জিনের পিনিয়াম ছোট, ৭০টি ইঞ্জিনের বিয়ারিং বড় এবং ৪২০টি ইঞ্জিনের বিয়ারিং। উদ্ধারকৃত ভারতীয় ইঞ্জিনের যন্ত্রাংশের আনুমানিক মূল্য ৮ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স