মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এসবির প্রধান হলেন অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০১৮ ইং
এসবির প্রধান হলেন অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) প্রধানের দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কৃতিসন্তান পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেয়া হয়। এসবির প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে ঘোষণার পর শহীদুল ইসলামকে এসবির দায়িত্ব দেয়া হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মীর শহীদুল ইসলামকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হিসেবে এসবি ঢাকায় স্থানান্তর করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুস সালামকে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। মীর শহীদুল ইসলামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। তিনি উপজেলা শহরের কলেজপাড়ার মৃত মীর আব্দুল আজিজের জ্যেষ্ঠ সন্তান। মীর শহীদুল ইসলাম ১৯৭৮ সালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮০ সালে আলমডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। উল্লেখ্য, আলমডাঙ্গার দুই কৃতিসন্তান দুই বন্ধু মীর শহিদুল ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে একইসাথে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে পদোন্নতি লাভ করেন। গত ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্রে তাদের এ পদোন্নতি দেয়া হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ