উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন
- আপলোড তারিখঃ
২৬-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গার তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমপি টগর
আকিমুল ইসলাম: ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফজলুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা মুখে বলে শেষ করা যাবে না। মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধার ভাতা, মাথাপিছু আয় বৃদ্ধিসহ ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা, পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে দৃশ্যমান হয়েছে। তৎকালীন ৯১ সালে সার, বীজ, ডিজেল প্রকট সংকট ছিল। আমরা আওয়ামী লীগ সরকার সেই সংকট দূর করেছি। বিএনপি নেত্রী শুধুমাত্র দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু দেখেন পৃথিবীর বুকে বাংলাদেশ এখন রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা সৎ রাষ্ট্রপ্রধান হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন। আমার সাড়ে ৮ বছর ক্ষমতায় থাকাকালীন আমি নিজে ২৩২ কিলোমিটার রাস্তা পিচকরণ করেছি। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান হাজী আশাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. শফিকুল ইসলাম শফি, চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান। তিতুদহ ইউনিয়ন আ.লীগ সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতিন খোকন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সদর উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক আ. মতিন দুদু। তবে, সময় সল্পতার কারনে গতকাল সম্মেলন অনুষ্ঠিত হলেও কৃষকলীগের কোনো কমিটি গঠন করা হয়নি। আগামী দু-দিনের মধ্যে কমিটি গঠন করে তা ঘোষণা হবে বলে জানান স্থানীয় আ. লীগ নেতৃবৃন্দরা।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ডের রমজান আলী সভাপতি ও পানু সাধারণ সম্পাদক এবং ৫নং ওয়ার্ডের অব্দুল লতিফ সভাপতি ও রাকিবুলকে সাধারণ সম্পাদক করে উভয় ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপক নাজমুল ইসলাম পানু। পরে নাগদাহ কৃষকলীগের আহবায়ক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, অ্যাড শফিাকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ বক্তা আব্দুল মতিন দুদু, মাছুম হোসেন, রাকিবুল হোসেন রাকু, রাকিবুল হাসান নান্না। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মইন, একরামুল, শফি, নজরুল, শাহাবুল, বুদো, মিশোর মেম্বার, আশরাফুল, রুহুল, হাতেম, পান্না, কুতুবুল প্রমুখ।
কমেন্ট বক্স