বিএনপি নেতা টিপু তরফদারের পক্ষে শীতবস্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
২৬-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গার তিতুদহ ও বেগমপুর ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদারের উদ্যোগে বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের অস্বচ্ছল, গরীব, দুঃখী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এই আয়োজন করা হয়। বেগমপুর ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আলী আকবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপি সাবেক সভাপতি রহম আলী, সহসভাপতি ফজলুল হক (সিআই) সহসভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। বেগমপুর ইউনিয়ন বিএনপি নেতা আঃ রহিমের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলের অন্যতম নেতা সোহেল তরফদার, ছাত্রদল নেতা আঃ সাত্তার, আমিরুল, মান্নান, বেগমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, আবদার আলী, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন, আশরাফ আলী, আব্দুল হায়, নওশাদ আলী, জিল্লুর রহমান, গোলাম মস্তফা, আবুল হোসেন প্রমূখ। এদিকে, তিতুদহের বলদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিএনপি নেতা মশিউর রহমানের (মিলন) সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন দর্শনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহম আলী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম খোকন, সহসভাপতি ফজলুল হক (সিআই), সহসভাপতি রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা, শাহজাহান আলী, নাজমুল হক, নজরুল ইসলাম কাশেম, জাকারিয়া বিশ্বাস, জিয়াউর রহমান, আজিম উদ্দিন, জামাল উদ্দিন, আমির হোসেন মুকুল, আব্দুল লতিফ, আঃ কাশেম, রুবেল, জামাল প্রমূখ।
কমেন্ট বক্স