মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিমানকর্মীর জুতায় কোটি টাকার সোনা

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০১৮ ইং
বিমানকর্মীর জুতায় কোটি টাকার সোনা
সমীকরণ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার দিবাগত রাতে প্রায় পৌনে পাঁচ কেজি সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোস্তফা কামাল নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। মোস্তফা কামাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা কাস্টমস হাউসেরকাস্টমস হাউস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার বারের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা। সোনা চোরা চালানের ঘটনার খবর জানিয়ে প্রিভেনটিভ টিমের প্রধান ও ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদ্লু ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। তাঁর পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৪ কেজি ৬৫০ গ্রাম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ