চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গাঁজাসহ দু’ব্যক্তি আটক
- আপলোড তারিখঃ
২৩-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়াড় থেকে ৫০গ্রাম গাঁজাসহ লাড্ডু (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত লাড্ডু চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ের মৃত মনিরুদ্দিন শেখের ছেলে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ের বঙ্গজ পাড়াস্থ মৃত মনিরুদ্দিন শেখের বাড়ি সংলগ্ন ঈশা সর্দ্দারের মেহগুনি বাগানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় লাড্ডুর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ হাজার ২’শ টাকা। গাঁজাসহ আটক লাড্ডুকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাদকসেবি জিয়ারুল ওরফে জিয়াকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত জিয়া রাজাপুর গ্রামের সুরাত আলীর ছেলে। গতকাল সোমবার বিকেলে ডিবি পুলিশের এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়ারুলের বাড়িতে অভিযান চালান হয়। এসময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
কমেন্ট বক্স