মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিনজনকে পিটিয়ে হাসপাতালে ভর্তি : থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০১৮ ইং
তিনজনকে পিটিয়ে হাসপাতালে ভর্তি : থানায় অভিযোগ
দামুড়হুদার বুইচিতোলায় জমি-জায়গা নিয়ে বিরোধে একই পরিবারের নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের বুইচিতোলা গ্রামে জমি-জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের বুইজতোলা গায়েনপাড়ার আব্দুর রহমান গায়েনের স্ত্রী কুলসন বিবি (৫০) তার ছেলে ভুট্রো (৩০) ও ডালিম (২৬)। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বুইজতোলা গ্রামের আব্দুর রহমানের পরিবার ও প্রতিবেশী শামসুল ওরফে লালু গায়েনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার সকালে দুই পরিবারের সদস্যদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে লালু গায়েনের ছেলে রায়হান, তৈমুর, আশাদুল ও আক্কাস আলী রড ও বাঁশ দিয়ে কুলসন বিবি, ভুট্রো ও ডালিমকে আঘাত করে। মাথায় ও হাতে প্রচন্ড আঘাত পেলে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে আহত’র পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ