জীবননগরে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাই
- আপলোড তারিখঃ
২৩-০১-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর উপজেলার জীবননগর-হাসাদাহ সড়কে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পলাশের ছেলে ইটভাটার শ্রমিক সবুজ (১৮) সোমবার বিকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে হাসাদাহ বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে পুলিশ পরিচয় দিয়ে তার কাছে থাকা স্মার্ট মোবাইল ফোন ও নগত সাড়ে ৬’শ টাকা নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী সবুজের সাথে কথা বললে সে জানায়, সোমবার বিকালে সে বাড়ি থেকে হাসাদাহ বাজারের উদ্দেশ্য যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেলে দুইজন লোক এসে পুলিশ পরিচয় দিয়ে সে তার মোবাইল ফোন দিয়ে মেয়েদের ইভটিজিং করে এই বলে তার মোবাইল দেখতে চায়। মোবাইল ফোনটি হাতে পেয়ে এবং তার কাছে থাকা সাড়ে ৬’শ টাকা নিয়ে তারা তাকে হাসাদাহ পুলিশ ক্যাম্পে আসতে বলে চলে যায়।
কমেন্ট বক্স