জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা
- আপলোড তারিখঃ
২৩-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে
শহর প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ে চারটি উপজেলার বিজয়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী জেলা পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেরাত, হামদ/নাত, রচনা, আবৃত্তি, বির্তক, তাৎক্ষণিক অভিনয়, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারী গান, উচাঙ্গ নৃত্য, লোক নৃত্যসহ চারটি গ্রুপে ১৪টি ইভেন্টের প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়াও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) চুয়াডাঙ্গা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা), শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গালর্স গাইড, রোভার, রেঞ্জার, বিএনসিসি, শ্রেষ্ঠ শিক্ষক, গার্লস গাইড শিক্ষক, রোভার শিক্ষক, রেঞ্জার শিক্ষক, বিএনসিসি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, গার্লস গাইড গ্রুপ, রোভার গ্রুপ, রেঞ্জার গ্রুপ, বিএনসিসি গ্রুপ, শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাধ্যমিক, মাদরাসা, কলেজ), শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক, মাদরাসা, কলেজ), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক বালক ও বালিকা, মাদরাসা, কলেজ), শ্রেষ্ঠ প্রধান শিক্ষক/অধ্যক্ষ (মাধ্যমিক, মাদরাসা, কলেজ) ক্ষেত্রে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়। পুরো প্রতিযোগীতাটি তিনটি ভিন্ন ভিন্ন বিচারক প্যানেলে বিচারকার্য সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী ও সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা যথাক্রমে তিনটি বিচারক প্যানেলের আহ্বায়ক ছিলেন। চুয়াডাঙ্গার সহকারি শিক্ষা অফিসার মো. আতাউর রহমানের সার্বিক তত্বাবধানে বিচারক হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ সিদ্দিকুর রহমান, দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারি পরিদর্শক মোতাসিম বিল্লাহ, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সোহেল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, জেলা গার্লস গাইড এসোসিয়েশনের কমিশনার মিসেস হানিফা খাতুন, সদর উপজেলা স্কাউটের সম্পাদক শাহনেওয়াজ, সংগীত শিল্পি হিরুণ-উর-রশীদ (শান্ত), রাইচুজ্জামান মুক্ত, নৃত্য শিল্পী শোভন প্রমূখ।
কমেন্ট বক্স