জীবননগরে সিএইচসিপিদের ৩য় দিনের অবস্থান কর্মসূচি পালিত
- আপলোড তারিখঃ
২৩-০১-২০১৮
ইং
জীবননগর অফিস: কমিউনিটি ক্লিনিকের কর্মীদের চাকুরী জাতীয়করণের দাবিতে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (বিসিএইচসিপিএ) এসোসিয়েশ’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জীবননগরে তৃতীয় দিনের অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা জীবননগর উপজেলা শাখার উদ্দ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহন করেন জীবননগর উপজেলার কমিউনিটি ক্লিনিকের ১৭জন কর্মি। এসময় বক্তব্য রাখেন উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক জাফর হোসেনসহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাধারন সম্পাদক আজিজুর রহমান ডাবলু।
কমেন্ট বক্স