তিতুদহে বিধবার সাথে আপত্তিকর অবস্থায় যুবক আটক
- আপলোড তারিখঃ
২৩-০১-২০১৮
ইং
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ মাঝের পাড়ায় ভিন্না খাতুন (৩০) নামের ২ সন্তানের জননী এক বিধবা মহিলার সাথে একই পাড়ার ফারুক (৩৫) নামের এক যুবক আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
জানা গেছে, সদর উপজেলার তিতুদহ মাঝেরপাড়ার ইসলাম মল্লিকের মেয়ের স্বামী ৪ বছর পূর্বে মারা যায়। স্বামী মারা যাবার পর সে ২ সন্তান নিয়ে শ্বশুরালয়ে বাস করে। এরমধ্যে একই পাড়ার রফিক উদ্দিনের ছেলে ফারুক হোসেনের সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্কের সূত্র ধরে গত রোববার রাতে ফারুক হোসেন ওই বিধবা মহিলার ঘরে প্রবেশ করে। ফারুকের প্রবেশে স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় ঘরের দরজা খুলতে বলে। এসময় বিধবা দরজা না খুললে দরজা ভেঙ্গে প্রবেশ করলে বিধবা ভিন্না খাতুন ও যুবক ফারুক হোসেন স্থানীয়দের হাতে আপত্তিকর অবস্থায় আটক হয়। পরে তাদেরকে সারারাত বেঁধে রাখা হয়। সকালে তারা দু’জনই বিয়ে করার শর্তে স্থানীয়দের হাত থেকে মুক্তি পাই।
কমেন্ট বক্স